জানুয়ারি 5, 2011

আকাশ যখন চক্ষু বোজে
অন্ধকারের শোকে
তখন যেমন সবাই খোঁজে
সুচিত্রা মিত্রকে,
তেমন আবার কাটলে আঁধার
সুর্য্য উঠলে ফের
আমরা সবাই খোঁজ করি কার?
সুচিত্রা মিত্রের।
তাঁরই গানের জোৎস্নাজলে
ভাসাই জীবনখানি
তাইতো তাকে শিল্পী বলে
বন্ধু বলে জানি।
(- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী)
………………………….
গান ডাউনলোড করুন
11 টি মন্তব্য |
বিবিধ | Tagged: বিবিধ |
Permalink
Posted by তাপস
ডিসেম্বর 28, 2010
“ওঠো ওঠো বঙ্গবাসী
ঘুমায়ো না আআআ..র”
কানের পাশে তারস্বরে চিৎকারে ঘুমটা চটে যেতে চোখ খুলেই দেখি আমার বিছানার পাশে মাথায় ঝুটি বাঁধা কপালে তিলক কাটা বীণা হাতে এক মূর্তি। দেখেই মেজাজ সপ্তমে চড়ে গেল, “কে হে তুমি আমার ঘরের মধ্যে সটান ঢুকে গেছ। সাহস তো কম নয়।”
মূর্তিমান স্মিত হেসে বলল, “শান্ত হও, আমি নারদ”।
“কে নারদ কোনও নারদ ফারদকে আমি চিনি না। কে তুমি ঠিক করে বলোতো বাপ। না হলে পুলিশ ডাকবো”।
“আরে আমি নারদ। স্বর্গের নারদ। ভগবান বিষ্ণুর সেবাদাস”
“অঃ বিষ্ণুর হেড চামচে নারদ। তা আমার কাছে কি চাই?”
“ব্রহ্মা তোমাকে স্বর্গের বিশেষ অধিবেসনে দর্শক হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে তোমার জন্য পুষ্পক রথ পাঠিয়েছেন।। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমার বাড়ীর ছাদে রথ অপেক্ষা করছে। তাড়াতাড়ি তৈরী হয়ে নাও।”পুষ্পক রথের কথা শুনেই মনে বেশ পুলক জাগলো, ঝটপট তৈরী হয়ে ছাদে ঊঠে রথে চরে বসলাম। (পরবর্তী অংশ)
14 টি মন্তব্য |
বিবিধ | Tagged: ডায়েরী, বিবিধ |
Permalink
Posted by তাপস
ডিসেম্বর 15, 2010
মেক্সিকোর কানকুন সমুদ্রসৈকতের বিলাসবহুল রিসর্টে দু’সপ্তাহ ধরে চলা চাপান উতর শেষে সর্ব্বসম্মত ভোট ছাড়াই শেষ হল বৈঠক। ঠিক গত বছর কোপেনহেগেনে যা ঘটেছিল ঠিক যেন সেই চিত্রনাট্যেরই পুনরাবৃত্তি। কিয়োটো পরিবেশ চুক্তি যে এই ভাবে এক বছর থেকে পরের বছরের পরিবেশ শীর্ষ বৈঠকে চালান হতে হতে বাতিল কাগজের ঝুড়িতে স্থান পাবে, সে নিয়ে প্রায় আর কোনও সন্দেহ নেই। ২০১০ -এ কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার কথা। হয়নি তার মেয়াদ বাড়ানোর লক্ষ্যে কোনও চুক্তি। স্বভাবতই উন্নত দেশগুলো খুশি। শেষ পর্যন্ত বেশ সফলভাবেই তারা প্রায় ভেস্তে দিল কিয়োটো চুক্তিকে। (পরবর্তী অংশ)
7 টি মন্তব্য |
চিন্তাভাবনা, বিবিধ, সামাজিক বিষয়, সাম্প্রতিক বিষয় | Tagged: চিন্তাভাবনা, বিবিধ, ভূ-উষ্ণায়ন, মুক্তচিন্তা, সমাজ ও সংষ্কার, সামাজিক বিষয়, সাম্প্রতিক বিষয় |
Permalink
Posted by তাপস
ডিসেম্বর 8, 2010
নাঃ, অঞ্জাতবাসে আর থাকা গেল না।
পান্ডবদের কথা মনে আছেতো- শর্ত ছিল অঞ্জাতবাসে ধরা পরে গেলে আবার বা..রো বছর বনবাস।
কিছু দিন নিজেকে নিজের কেমন যেন সন্দেহ হচ্ছিল। আমার সব কিছু আমাতেই আছে তো। আয়নার সামনে দাঁড়ালাম, না ওপর ওপর সব ঠিকই আছে। মুখ, চোখ, নাক, কান সবই ঠিকই মনে হচ্ছে। ঠোঁটের কোণের শূন্যকলস ঢাকা দেওয়া সবজান্তা হাসিটিও ঠিক ঠাক। তবুও সন্দেহটা যাচ্ছিল না বুক পকেটের নীচের যন্ত্রটা যেন মনে হচ্ছে গোলমাল করছে। পুরোনো ভাইরাল রোগটাই ফিরে এলো না কি? হু.. মনে হচ্ছে তাই। ভেতর থেকে ভাইরাসটা বলে চলেছে, ”কি করছিস ভেবে দেখেছিস। ভাবছিসতো ফাটিয়ে দিচ্ছিস আসলে পুরোটাই ফোক্কা-ভষ্মে ঘি”। ঝাঁজিয়ে বললাম, “কেন একথা বলছিস কেন কিছুই কি করছি না।” ও বলল, “তুই বলছিস, কিন্তু দর্শকরা? স্টেজে উঠলে দু’হাজার ওয়াটের স্পটগুলো তোর মুখেই পড়বে। ফোকাসের জোড়ালো আলোয় শুধু সহ অভিনেতাদের মুখই শুধু দেখা যায় দর্শকদের মুখ দেখা যায় না, ঝাপসা কিছু অবয়ব, এই ব্যাপারটাই ভুলে মেরে দিয়েছিস?” এবার আমি ঘাবরে গেলাম। আর ভাইরাসটাও আমার ওপর চেপে বসলো। আর ঠিক সেই মূহুর্তেই মনে পরে গেলো পিনাকিদার এককালে লেখা এই লাইন কটা- (পরবর্তী অংশ)
18 টি মন্তব্য |
চিন্তাভাবনা, ডায়েরী, বিবিধ | Tagged: ডায়েরী, বিবিধ, মুক্তচিন্তা |
Permalink
Posted by তাপস
অক্টোবর 9, 2010
বাঙালী কাঁকড়ার জাত। এই বহু প্রচলিত কথাটা আবারও প্রাসঙ্গিকভাবেই মনে এলো চিকিৎসা বিভাগে এবারের নোবেল পুরষ্কার ঘোষনার পর। চিকিৎসা বিঞ্জানে এবার নোবেল পুরষ্কার পেলেন ব্রিটিশ বিঞ্জানী প্যাট্রিক স্টেপ্টো ও রবার্ট এডওয়ার্ড। এনারা পৃথিবীর প্রথম ‘টেস্ট টিউব বেবীর’ জন্ম দেন ২৫শে জুলাই, ১৯৭৮। এর ঠিক ৬৭ দিন পরে ৩রা অক্টোবর, ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গে ডাঃ সুভাষ মুখার্জী জন্ম দেন ভারতের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবী ‘দুর্গার’। অবশ্য সেই স্বীকৃতি তিনি জীবিত অবস্থায় পান নি। সরকারীভাবে স্বীকৃত ভারতের প্রথম টেস্ট টিউব বেবীর জনক টি.সি. আনন্দ কুমার ডাঃ মুখার্জীর গবেষনার কাগজপত্র দেখে ওনাকেই পথিকৃৎ হিসেবে মেনে নেন। ডঃ কুমার বর্তমানে ডঃ সুভাষ মুখার্জীর স্মৃতি রক্ষার্থে reproductive biology নিয়ে গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান গড়ার কাজে লিপ্ত আছেন। (পরবর্তী অংশ)
18 টি মন্তব্য |
চিন্তাভাবনা, বিবিধ, সামাজিক বিষয় | Tagged: চিন্তাভাবনা, ডায়েরী, প্রবন্ধ, বিবিধ, মুক্তচিন্তা, সমাজ ও সংষ্কার, সামাজিক বিষয় |
Permalink
Posted by তাপস
সেপ্টেম্বর 29, 2010
আকাশে সাদা মেঘের ভেলা, রোদ্দুরে সোনার রঙ লেগেছে, প্রকৃতিও উৎসবের জন্য সেজেগুজে তৈরী। খুশির ঈদ গেল, দুর্গাপূজোও এলো বলে। দোকানে দোকানে ঝলমলে রঙিন পোষাকের প্রদর্শনী, ভিড় রাস্তা জ্যাম। আমি কেন জানি না এই ভিড়ে কিছুতেই নিজেকে মেলাতে পারি না। আমার অনেক খারাপের এটাও অবশ্যই একটা। ধর্মীয় ব্যাপারে আমার বরাবরই আগ্রহ কম। যদিও দূর্গাপূজো এখন একটা সাস্কৃতিক ইভেন্ট। কত পুজো সংখা বেরবে। কত গানের তৈরী হবে। প্যান্ডেল্গুলোও এক একটা শিল্প।কিন্তু চার পাশটা যেন কেমন যেন বিষিয়ে যাচ্ছে। রুগির আত্মীয়-স্বজন ডাক্তার পেটাচ্ছে, আবার ডাক্তাররা রুগি পেটাচ্ছে। এক ভয়াবহ অরাজক অবস্থা। (পরবর্তী অংশ)
10 টি মন্তব্য |
ডায়েরী, বিবিধ | Tagged: ডায়েরী, বিবিধ |
Permalink
Posted by তাপস
সেপ্টেম্বর 4, 2010
অবশেষে সংসদে পাশ হয়ে গেল পরমানু দায়বদ্ধতা বিল। এটাকে ঠিক ভাবে বললে পরমানু দায়বদ্ধতা থেকে মুক্তির বিল বলা উচিৎ। বিলটা নিয়ে সরকারের উৎসাহ এবং তা নিয়ে না না বিতর্ক অনেকদিন ধরেই চলছিল। সরকার চাইছিল মার্কিন প্রেসিডেন্টের সফরের আগেই বিলটা পাশ করাতে।
বিলটা নিয়ে বিতর্ক মোটামুটি তিনটি বিষয়ে–
১) যেখানে ১৯৬০ সাল থেকে দেশে পরমানু চুল্লী ব্যবহৃত হচ্ছে, হঠাৎ এখন কি এমন দরকার পড়ল নতুন বিলের।
২) ক্ষতিপূরনের পরিমান নিয়ে বিতর্ক। প্রথমে সরকার ঠিক করেছিল ৫০০ কোটি টাকা, পরে বিরোধিতার চাপে শেষ পর্যন্ত্য ১৫০০ কোটি টাকা নির্ধারন করেছে। যদিও এই পরিমান নিয়েও সঙ্গত বিরোধিতা আছে। যেখানে খোদ আমেরিকায় ক্ষতিপূরনের অঙ্ক ১১৯০ কোটি ডলার সেখানে আমেরিকান কোম্পানির জন্য এবং ভবিষ্যৎ ভারতীয় পরমানু উৎপাদনকারী কোম্পানিগুলোর দায়বদ্ধতা মাত্র ১৫০০ কোটি? (পরবর্তী অংশ)
9 টি মন্তব্য |
চিন্তাভাবনা, প্রবন্ধ, বিবিধ, সাম্প্রতিক বিষয় | Tagged: চিন্তাভাবনা, প্রবন্ধ, বিবিধ, মুক্তচিন্তা, সাম্প্রতিক বিষয় |
Permalink
Posted by তাপস
সেপ্টেম্বর 1, 2010
প্রশ্নঃ
সম্প্রতি সীতারাম ইয়েচুরির একটা মন্তব্য খবরের কাগজে দেখলাম। বলেছেন, “যখন ছাত্র সংগঠন করতাম দেখতাম দপ্তরের বাইরে অনেক সাইকেল। তারপর যখন কেন্দ্রীয় কমিটির সদস্য হলাম দেখতাম দপ্তরের বাইরে অনেক স্কুটার। আর এখন পলিটব্যুরোর সদস্য, এখন দপ্তরের বাইরে দেখি গাড়ীর মেলা। জানি না এটা উন্নতি না বিচ্যুতি।”
উত্তরঃ
আমি নিজে কোনো মন্তব্য করব না, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ২৫ বছর আগে লেখা একটা কবিতা দিয়ে দিলাম–
ঘোড়া
"কাল থেকে ঠিক পালটে যাব
দেখে রাখিস তোরা,"
বলতে বলতে ঘুমিয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া
পথের মধ্যিখানে ।
(পরবর্তী অংশ)
13 টি মন্তব্য |
বিবিধ, সাম্প্রতিক বিষয় | Tagged: চিন্তাভাবনা, বিবিধ, মুক্তচিন্তা, সামাজিক বিষয়, সাম্প্রতিক বিষয় |
Permalink
Posted by তাপস
অগাষ্ট 26, 2010
গ্রীক পুরানে দেবতাদের রাজা সর্বশক্তিমান জিউস। তার নামেই নামকরন ‘জিউস-ভি থ্রী’, ইনিও সর্বশক্তিমান, এর এখনও কোন প্রতিরোধক এখনও পর্যন্ত নেই, ইনি একজন কম্পিউটার ভাইরাস। এর হামলায় সম্প্রতি ব্রিটেনের একটা ব্যাঙ্ক থেকে ৭ লক্ষ পাউন্ড উধাও হয়ে গেছে। পৃথিবীর অন্যতম উন্নতমানের সাইবার অপরাধের তালিকাভুক্ত হয়েছে এই ঘটনা। এই অভিনব চুরির জন্য চোরেরা ব্যবহার করেছে এই মারাত্বক কম্পিউটার ভাইরাস। (পরবর্তী অংশ)
16 টি মন্তব্য |
ডায়েরী, বিবিধ, সাম্প্রতিক বিষয় | Tagged: ডায়েরী, বিবিধ, সাম্প্রতিক বিষয় |
Permalink
Posted by তাপস
অগাষ্ট 19, 2010
বহু দূরের অসীম আকাশ আজ বনরাজিনীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, “আমি তোমারই।”
পৃথিবী বললে, “সে কেমন করে হবে। তুমি যে অসীম, আমি যে ছোট।”
আকাশ বললে, “আমি তো চার দিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি।”
পৃথিবী বললে, “তোমার যে কত জোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই।”
আকাশ বললে, “আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছ।” (পরবর্তী অংশ)
8 টি মন্তব্য |
ডায়েরী, বিবিধ, সাম্প্রতিক বিষয় | Tagged: চিন্তাভাবনা, ডায়েরী, বিবিধ, রবীন্দ্রনাথ ঠাকুর, সাম্প্রতিক বিষয় |
Permalink
Posted by তাপস